যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রযুক্তিগত সমস্যায় পড়া একটি ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিয়েছে ভারত। বিপদ সংকেত পাঠানোর পর জাহাজটি ভারতের কচি বন্দরে নোঙর করার অনুমতি পায় এবং এর ১৮৩ জন নাবিককে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান গত ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যার কারণে বিপদ সংকেত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রযুক্তিগত সমস্যায় পড়া একটি ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিয়েছে ভারত। বিপদ সংকেত পাঠানোর পর জাহাজটি ভারতের কচি বন্দরে নোঙর করার অনুমতি পায় এবং এর ১৮৩ জন নাবিককে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান গত ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যার কারণে বিপদ সংকেত পাঠায়। একই দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরু হয়েছিল।
পরে জাহাজটির পক্ষ থেকে ভারতের কচি বন্দরে নোঙর করার জন্য আবেদন জানানো হয়। ১ মার্চ সেই আবেদন অনুমোদন দেয় ভারত সরকার। এরপর ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে।
ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে থাকা ১৮৩ জন নাবিকের জন্য কচিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানবিক বিবেচনা এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই জাহাজটিকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনা এমন সময় ঘটলো, যখন ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা সম্প্রতি হামলার শিকার হওয়ার ঘটনায় আলোচনায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টরপেডোর আঘাতে ওই জাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন, ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আরও শতাধিক নাবিক নিখোঁজ রয়েছেন।
তবে ওই হামলার বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি