সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৪২ পিএম, ২৫ মার্চ ২০২৬

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে দাম্পত্য জীবনে টানাপোড়েনের পর এখন তাদের বিচ্ছেদ ঘটেছে। জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা আলাদা থাকছিলেন। রানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়। নুসরাত তুবা নামের এক তরুণীর […]

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে দাম্পত্য জীবনে টানাপোড়েনের পর এখন তাদের বিচ্ছেদ ঘটেছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা আলাদা থাকছিলেন। রানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জনও তখন শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শেষ পর্যন্ত এমন পর্যায়ে যায় যে, রানা মৌসুমী হামিদকে ডিভোর্স নোটিশ পাঠান বলে জানা গেছে। এ ঘটনায় শোবিজ মহলে নানা আলোচনা চলছে।

সংসার ভাঙার খবরের বিষয়ে মৌসুমী হামিদ বলেন, খবরটি সত্য। তবে এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ