আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলোকে সাংস্কৃতিক ইশতেহার প্রকাশ করতে উদ্রেক করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান হামিন আহমেদ। তিনি এ বার্তা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) এক পোস্টে হামিন আহমেদ লিখেছেন, ‘জাতীয় নির্বাচন খুব শীঘ্রই। সংগীত শিল্পী, স্রষ্টা এবং গানপ্রেমীরা জানতে আগ্রহী—ভবিষ্যতের বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক […]
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলোকে সাংস্কৃতিক ইশতেহার প্রকাশ করতে উদ্রেক করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রধান হামিন আহমেদ। তিনি এ বার্তা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) এক পোস্টে হামিন আহমেদ লিখেছেন, ‘জাতীয় নির্বাচন খুব শীঘ্রই। সংগীত শিল্পী, স্রষ্টা এবং গানপ্রেমীরা জানতে আগ্রহী—ভবিষ্যতের বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক পরিকল্পনা কী?’
স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে সংগীতকে গুরুত্ব দেয়নি, এ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘৫৪ বছরের মধ্যে রাজনৈতিক দলগুলো সব ধরনের বিষয় নিয়ে পরিকল্পনা প্রকাশ করেছে, কিন্তু সংগীত নিয়ে কখনো নয়। আমরা চাই, তারা এই বিষয়ে স্পষ্ট হোক।’
হামিন আরও উল্লেখ করেছেন, দেশে কোটি কোটি মানুষ গান ভালোবাসেন। এই সংখ্যা তরুণ থেকে প্রবীণ—সবার জন্যই প্রযোজ্য। তাই চাইলে এই জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে সংগীত ও সংস্কৃতি সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করানো সম্ভব।
তিনি বলেন, ‘এটি শুধু কথার বিষয় নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনার কি মনে হয়, বাংলাদেশের মোট ১৮ কোটি মানুষের মধ্যে কতজন গান ভালোবাসেন—২, ৩ বা ৪ কোটি, নাকি তার চেয়েও বেশি? এখানে রয়েছে বিশাল সংখ্যক তরুণ, ব্যবসায়ী এবং প্রবীণ, যারা নিয়মিত গান উপভোগ করেন।’
হামিন আহমেদ পরামর্শ দিয়েছেন, যদি জনগণ দাবি করে যে সাংস্কৃতিক ও সংগীতসংক্রান্ত ইশতেহার প্রকাশ না করলে ভোট দেওয়া হবে না, অথবা যে দল এটি প্রকাশ করবে তার প্রতি ভোট দেয়া হবে, তাহলে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা সম্ভব হবে। তিনি বলেন, ‘এটাই নাগরিক ক্ষমতার প্রয়োগ। এই ক্ষমতা ব্যবহার করুন।’