সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
১:৩৬ পিএম, ১ জুন ২০২৬

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার। সোমবার (১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক […]

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার। সোমবার (১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে দোকানপাট খোলা রাখার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের সিদ্ধান্ত আবার কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দেশের সব ধরনের ছোট-বড় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শেষ করতে হবে।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ অপচয় কমাতে বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। পাশাপাশি স্থানীয় মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছে বিদ্যুৎ বিভাগ।

সরকারের দাবি, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা নিয়ন্ত্রণ, জ্বালানি সাশ্রয় এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ