সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪২ পিএম, ১ মার্চ ২০২৬

সব ধরনের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ, সম্ভাব্য প্রভাব কী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে। বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এই প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল বন্ধ হয়ে গেলে […]

সব ধরনের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ, সম্ভাব্য প্রভাব কী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এই প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশ্লেষকেরা। বিশেষ করে আন্তর্জাতিক তেলের দামে ব্যাপক উল্লম্ফনের আশঙ্কা করা হচ্ছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রণালির আশপাশে অবস্থানরত জাহাজগুলো ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) থেকে একাধিকবার সতর্কবার্তা পাচ্ছে। বার্তাগুলোতে জানানো হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

একই ধরনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, জাহাজগুলো ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) বেতার সংকেতের মাধ্যমে আইআরজিসির পাঠানো নির্দেশনা পাচ্ছে। বার্তায় স্পষ্ট করে বলা হচ্ছে, ‘হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।’

তবে ওই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা বা নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ