সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:০৩ পিএম, ১০ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা: সামিরা-আজিজের সঙ্গে ডনের ১২ লাখ টাকার চুক্তির দাবি

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩০ বছর পর মামলার এজাহারভুক্ত আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। মামলায় তাকে কারাগারে আটক […]

সালমান শাহ হত্যা: সামিরা-আজিজের সঙ্গে ডনের ১২ লাখ টাকার চুক্তির দাবি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩০ বছর পর মামলার এজাহারভুক্ত আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী দাবি করেছেন, সালমান শাহকে হত্যার পরিকল্পনার সঙ্গে ডনের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মামলার রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রপক্ষের দাবি, ওই জবানবন্দিতে সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় এবং এ কাজের জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল বলে জবানবন্দিতে উঠে এসেছে।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, শুধু সালমান শাহকে হত্যার পরিকল্পনাই নয়, তাঁর ভাই বিল্টুকে অপহরণের চেষ্টার অভিযোগও রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করতেই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে একই মাসের ২৪ তারিখে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে সালমান শাহ হত্যা এবং তাঁর পরিবারের সদস্যকে অপহরণের পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

সালমান শাহর মৃত্যুর ঘটনাটি দীর্ঘদিন ধরে অপমৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে আইনি জটিলতায় ছিল। প্রায় তিন দশক পর সেই জটিলতার নতুন মোড় আসে গত বছরের ২১ অক্টোবর। আদালতের নির্দেশে সালমান শাহর মামা রমনা থানায় নতুন করে হত্যা মামলা করেন।

সেই মামলার ধারাবাহিক তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই এবার এজাহারভুক্ত আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হলো। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এখন আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ