সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এটি জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ। সংশ্লিষ্টরা বলছেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক […]
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নোঙর করেছে বলে জানিয়েছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মোমিতা।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এটি জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম জাহাজ। সংশ্লিষ্টরা বলছেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হয়েছে।
বন্দর সচিব সৈয়দ রফায়েত হামিম জানান, মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা ঝান নামের আরও একটি জাহাজ একই দিনে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও জানান, এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ ইতোমধ্যে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে আমদানির চলমান প্রক্রিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরের বাজার থেকেও তেল ও গ্যাস আনার উদ্যোগ জোরদার করা হয়েছে।