সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৬ অপরাহ্ন, ৭ মে ২০২৬

সৌদির আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি না পেয়ে হরমুজে জাহাজ পাহারা স্থগিত ট্রাম্পের

সৌদি আরব তাদের রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারার মার্কিন অভিযান পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রোববার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করার পর সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্ররা বিস্মিত হয়ে […]

সৌদির আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি না পেয়ে হরমুজে জাহাজ পাহারা স্থগিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরব তাদের রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারার মার্কিন অভিযান পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে এনবিসি নিউজ।

মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রোববার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করার পর সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্ররা বিস্মিত হয়ে পড়ে। এরপর তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেও প্রয়োজনীয় সম্মতি পাননি।

একজন সৌদি সূত্র বলেছে, পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছিল যে বিস্মিত হওয়ার সুযোগই কম ছিল। তবে একইসঙ্গে তারা নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার প্রতি রিয়াদের সমর্থন ছিল না।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সৌদি আরব স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে জানায় যে তারা প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করতে দেবে না। পাশাপাশি, হরমুজে নৌ অভিযান পরিচালনায় সহায়তা করতে সৌদি আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সমঝোতায় পৌঁছাতে পাকিস্তানের নেতৃত্বে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তাতে সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেন, হরমুজে অভিযানের বিষয়ে পশ্চিম এশিয়ার মিত্রদের আগেই জানানো হয়েছিল। তবে ওমানের এক কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র আগে প্রকাশ্যে ঘোষণা দেয়, পরে মিত্রদের সঙ্গে যোগাযোগ করে। তার ভাষায়, তারা হতাশ বা ক্ষুব্ধ নন, কিন্তু আগেভাগে জানানো হয়নি।

এদিকে ইরান বৃহস্পতিবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে কোনো বাণিজ্যিক নৌযানকে তারা সামুদ্রিক, যান্ত্রিক কিংবা চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেওয়ার একদিন পরই তেহরান এ অবস্থান জানায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ