সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৬ পিএম, ৪ মে ২০২৬

হরমুজে ঢুকতে গেলে কঠোর জবাব পাবে মার্কিন বাহিনী: ইরানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই জলপথে মার্কিন সেনারা প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সামরিক বাহিনীর দায়িত্বে রয়েছে। […]

হরমুজে ঢুকতে গেলে কঠোর জবাব পাবে মার্কিন বাহিনী: ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই জলপথে মার্কিন সেনারা প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সামরিক বাহিনীর দায়িত্বে রয়েছে। ফলে এখানে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার আগে ইরানের সঙ্গে সমন্বয় করা অপরিহার্য।

একই সঙ্গে ইরান আরও কড়া বার্তা দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, কোনো বিদেশি বাহিনী—বিশেষ করে যুক্তরাষ্ট্র—যদি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয় বা সেখানে প্রবেশের উদ্যোগ নেয়, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি আঘাত হানা হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে আটকে পড়া নিরপেক্ষ দেশগুলোর জাহাজ নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। এই পরিকল্পনাকেই তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে উল্লেখ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করবে। এর অংশ হিসেবে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষম ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ