হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করলে সংশ্লিষ্ট নৌযানকে সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এ নির্দেশনা দেন। ট্রাম্প জানান, প্রণালির পানিসীমায় কোনো নৌকা বা ছোট জলযান মাইন স্থাপন করতে দেখা গেলে দ্বিধা না করে তা ধ্বংস করতে হবে। তিনি […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করলে সংশ্লিষ্ট নৌযানকে সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এ নির্দেশনা দেন।
ট্রাম্প জানান, প্রণালির পানিসীমায় কোনো নৌকা বা ছোট জলযান মাইন স্থাপন করতে দেখা গেলে দ্বিধা না করে তা ধ্বংস করতে হবে। তিনি বিষয়টিকে নিরাপত্তা সংক্রান্ত জরুরি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এদিকে ওই অঞ্চলে ইতোমধ্যে মাইন অপসারণে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের অভিযান আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল নিরাপদ রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।
তবে সাম্প্রতিক এক মূল্যায়নে পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ করতে কয়েক মাস সময় লাগতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দামের ওপর এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা