সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে গুনতে হতে পারে ফি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কিছু বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক বা ফি আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়, ইরানের আলোচক দলের সদস্য হিসেবে পরিচিত মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, সব জাহাজকে নয়—নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হবে, তবে তা ফি পরিশোধের […]

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে গুনতে হতে পারে ফি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কিছু বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক বা ফি আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়, ইরানের আলোচক দলের সদস্য হিসেবে পরিচিত মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, সব জাহাজকে নয়—নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হবে, তবে তা ফি পরিশোধের শর্তে।

তিনি ইঙ্গিত দিয়েছেন, এই সিদ্ধান্তটি লেবাননের চলমান যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত। যদিও এ বিষয়ে ভিন্নমত রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, হরমুজ প্রণালি ও লেবাননের যুদ্ধবিরতি—এই দুটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে প্রণালিটি উন্মুক্ত রাখা এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে দুই পক্ষ থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

এখন পর্যন্ত সম্ভাব্য কোনো চুক্তির আনুষ্ঠানিক লিখিত নথি প্রকাশ করেনি কোনো পক্ষই। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা রয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ