সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি চালু করতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে ইরান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ভাষায়, ইরান এখন […]

হরমুজ প্রণালি চালু করতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইরান: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে ইরান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তার ভাষায়, ইরান এখন নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ার মধ্যেই তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করছে।

ট্রাম্প পোস্টে উল্লেখ করেন, “নেতৃত্ব সংকট কাটানোর চেষ্টা চলছে—আমার ধারণা তারা এতে সফলও হতে পারে। তবে এর মধ্যেই তারা চাইছে আমরা যেন দ্রুত হরমুজ প্রণালি চালু করি।”

অন্যদিকে, একই বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে।

নেবেনজিয়া পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, ইরানের ওপর একতরফাভাবে দায় চাপানোর চেষ্টা চলছে। তার মতে, যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার তাদের থাকে।

এছাড়া তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগও তোলেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এ নিয়ে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ