সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১০ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি নিতে হবে: ইরানের সামরিক কর্মকর্তা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে এই প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে আইআরজিসির অনুমতি নিতে হবে। তবে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে আরেক ইরানি কর্মকর্তা জানান, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ […]

হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি নিতে হবে: ইরানের সামরিক কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে এই প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে আইআরজিসির অনুমতি নিতে হবে।

তবে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে আরেক ইরানি কর্মকর্তা জানান, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। কিন্তু সামরিক বা নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রে এই অনুমতি প্রযোজ্য হবে না।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ১০ দিনের এই যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না বলেও তিনি জানান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ অব্যাহত থাকবে। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ