সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
৮:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়, হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এবং এ উপলক্ষে যথাযথ কর্মসূচি গ্রহণ করা হবে। এর আগে, টানা […]

রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়, হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এবং এ উপলক্ষে যথাযথ কর্মসূচি গ্রহণ করা হবে।

এর আগে, টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ