ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মোজতবা খামেনি-কে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি ইরানি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেয়েছেন। ২০০৮ সালের একটি মার্কিন কূটনৈতিক তারবার্তায় মোজতবা খামেনিকে দক্ষ ও প্রভাবশালী সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় […]
ছবি: সংগৃহীত
ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মোজতবা খামেনি-কে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি ইরানি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেয়েছেন।
২০০৮ সালের একটি মার্কিন কূটনৈতিক তারবার্তায় মোজতবা খামেনিকে দক্ষ ও প্রভাবশালী সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। টানা ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিকমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে, তাকে লক্ষ্যবস্তু করা হবে।