সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
২:২৩ পিএম, ৯ জুন ২০২৬

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে […]

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন তিনটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে শুরু হওয়া বর্তমান হাম পরিস্থিতিতে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯২ জন। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা ৬৩১ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৮০ জনের মধ্যে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৮৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা শেষে এ পর্যন্ত ৬২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।

স্বাস্থ্য বিভাগ নাগরিকদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ