ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯২ বছর বয়সী এই বর্ষীয়ান শিল্পী কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হওয়ার পর জরুরি চিকিৎসা ইউনিটে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো […]
ছবি: সংগৃহীত
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯২ বছর বয়সী এই বর্ষীয়ান শিল্পী কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হওয়ার পর জরুরি চিকিৎসা ইউনিটে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেও তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার নাতনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিচ্ছেন এবং পরিবার ইতিবাচক আপডেটের আশায় আছে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ট্রাস্টও নিশ্চিত করেছে যে আশা ভোসলে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি, তবু ভারতীয় বিনোদন অঙ্গনে এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আট দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে আশা ভোসলে ভারতীয় প্লেব্যাক সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। হিন্দি, মারাঠি, বাংলা, গজল, পপ, লোকসংগীতসহ নানা ধারায় হাজার হাজার গান গেয়ে তিনি উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ-এ ভূষিত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।