সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৩৫ পিএম, ৫ মে ২০২৬

হিমালয়ের দেশে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

নেপালে শুরু হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর শুটিং। কয়েক দিন ধরে সেখানে কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ পরিচিত চরিত্রগুলোর অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। এসব দৃশ্য চ্যাপ্টার ১২-তে দেখানো হবে। এবার নির্মাণের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাচ্ছেন অমি। যদিও আগে থেকেই বিদেশে শুটিংয়ের পরিকল্পনা […]

হিমালয়ের দেশে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেপালে শুরু হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর শুটিং। কয়েক দিন ধরে সেখানে কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ পরিচিত চরিত্রগুলোর অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। এসব দৃশ্য চ্যাপ্টার ১২-তে দেখানো হবে।

এবার নির্মাণের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাচ্ছেন অমি। যদিও আগে থেকেই বিদেশে শুটিংয়ের পরিকল্পনা ছিল, নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নেপাল থেকে তিনি বলেন, ‘এবার যেহেতু প্রযোজনা করছি, শুধু কনটেন্টের ব্যবসার কথা ভাবছি না। আমি নিজেই লিখি, অনেক কিছু কল্পনা করি—সেই গল্পগুলোই বাস্তবে তুলে ধরার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আগে ভেবেছিলাম ওরা সবাই নেপালে এলে কী কী করবে। খরচের কথা না ভেবে আবেগের জায়গা থেকে সবাইকে নিয়ে ১০ দিনের জন্য নেপালে শুটিং করছি। এর আগে র‍্যাকি করেছি। প্রতিটি দৃশ্য উপভোগ করে শুটিং করছি।’

অমির ভাষ্য, আসন্ন চ্যাপ্টার ১২-কে আন্তর্জাতিক মানের ওয়েব কনটেন্ট হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। গল্পের প্রেক্ষাপটে কীভাবে ব্যাচেলর পয়েন্টের সদস্যরা নেপালে পৌঁছায়, সেটিও দর্শকদের জন্য চমক হিসেবে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে হয়তো আরো অন্য জায়গাতেও শুটিং হতে পারে। যারা শুটিং করছেন, তারা সবাই ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং। তাদের একসঙ্গে ফ্রেমে দেখলে আমি নস্টালজিক হয়ে যাই। দর্শকরাও তাদের দেখে আবেগঘনভাবে যুক্ত হন।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ প্রচারিত হচ্ছে চ্যানেল আইটিভি, বুম ফিল্ম ও বঙ্গ—এই তিন প্ল্যাটফর্মে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ আরও অনেকে। নতুনভাবে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। পাশাপাশি রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ