সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২২ পিএম, ১২ মার্চ ২০২৬

হুঁশিয়ারি নতুন নেতার: ‘ইরানিদের রক্তের প্রতিশোধ নিতেই হবে’

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি বলেছেন, ইরানিদের ওপর হামলার প্রতিশোধ নিতে তারা কোনো দ্বিধা করবে না। তিনি সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে আক্রমণের জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন–এর বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি এ মন্তব্য করেন। মুজতাবা খামেনি বিশেষভাবে স্মরণ করেন মিনাব শহরের […]

হুঁশিয়ারি নতুন নেতার: ‘ইরানিদের রক্তের প্রতিশোধ নিতেই হবে’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি বলেছেন, ইরানিদের ওপর হামলার প্রতিশোধ নিতে তারা কোনো দ্বিধা করবে না। তিনি সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে আক্রমণের জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন–এর বরাতে বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মুজতাবা খামেনি বিশেষভাবে স্মরণ করেন মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনা। তার দাবি, ইসরায়েলের ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ১১০ জনই শিশু। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার সংকল্পের কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি এলাকায় হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করে ইরান প্রতিরোধমূলক পদক্ষেপ চালিয়ে যাবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বললেও তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান। তার ভাষায়, এসব ঘাঁটি চালু থাকলে ইরান সেগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে।

ইরানের রাজনৈতিক ইতিহাসে ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনি–র মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নেতা হন আলি খামেনি। প্রায় ৩৭ বছর নেতৃত্ব দেওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে জানা যায়।

এরপর ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনিকে নির্বাচন করে। এর মাধ্যমে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ