১৪ কেজি স্বর্ণ পাচারের মামলায় গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে কারাগারেই থাকতে হচ্ছে। তাঁর মুক্তির আবেদন খারিজ করে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ রান্যা রাও গ্রেপ্তার হন। একই ঘটনায় আটক হন তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। তদন্তে উঠে আসে, তারা আন্তর্জাতিক […]
১৪ কেজি স্বর্ণ পাচারের মামলায় গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে কারাগারেই থাকতে হচ্ছে। তাঁর মুক্তির আবেদন খারিজ করে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট।
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ রান্যা রাও গ্রেপ্তার হন। একই ঘটনায় আটক হন তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। তদন্তে উঠে আসে, তারা আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং দুবাই ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেন করতেন।
মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা কারাগারে বন্দি রয়েছেন রান্যা রাও। একাধিক আদালতে জামিন আবেদন ব্যর্থ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে ‘কফিপোসা’ আইনে আটকাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। তবে আদালত সেই আবেদন নাকচ করে দেন।
গ্রেপ্তারের সময় অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় ২.৫ কোটি রুপি নগদ এবং দুই কোটি রুপির স্বর্ণালঙ্কার। বিমানবন্দরে জব্দ করা ১৪ কেজি স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১২.৫ কোটি রুপি।