ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি আকাশ ও স্থল অভিযানে ব্যবহারের উপযোগী গোলাবারুদসহ মোট ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বড় সামরিক চালান পৌঁছানোর তথ্য প্রকাশ করা হলো।বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দুটি জাহাজ এবং একাধিক কার্গো বিমানের মাধ্যমে […]
ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি আকাশ ও স্থল অভিযানে ব্যবহারের উপযোগী গোলাবারুদসহ মোট ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বড় সামরিক চালান পৌঁছানোর তথ্য প্রকাশ করা হলো।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দুটি জাহাজ এবং একাধিক কার্গো বিমানের মাধ্যমে ইসরাইলে আনা হয়েছে। পরে সেগুলো দ্রুত সড়কপথে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চালানে উন্নত গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সহায়ক উপকরণ রয়েছে, যা স্থল ও আকাশ অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ইসরাইলি বাহিনীর হাতে “প্রয়োজনীয় সব মাধ্যম” নিশ্চিত করার অংশ হিসেবেই এই সরঞ্জাম আনা হয়েছে। তিনি দাবি করেন, যেকোনো সময় ও যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ইরানের সঙ্গে উত্তেজনা এবং সীমান্ত পরিস্থিতির মধ্যে এই বিপুল অস্ত্র সরবরাহ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এত বড় সামরিক চালান ইঙ্গিত দিচ্ছে যে ইসরাইল দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি আরও জোরদার করছে।
সূত্র: আল-জাজিরা