ইরান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশটির নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে দেশটিতে জোর আলোচনা শুরু হয়েছে। খামেনির মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি–র নাম বিভিন্ন মহলে আলোচনায় […]
ইরান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশটির নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে দেশটিতে জোর আলোচনা শুরু হয়েছে।
খামেনির মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি–র নাম বিভিন্ন মহলে আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি–র তথ্য অনুযায়ী, নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে।
এই পরিষদের সদস্য হোসেন মোজাফারি বলেন, ‘ঐশ্বরিক সহায়তায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ বিষয়ে গুজব ছড়াবেন না।’
ইরানের সংবিধান অনুযায়ী, দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা নির্বাচনের দায়িত্ব এই বিশেষজ্ঞ পরিষদের ওপরই ন্যস্ত রয়েছে। তাই আসন্ন বৈঠকের পরই দেশটির নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।