বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়েই অনুষ্ঠিত হবে এই ব্যক্তিগত অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৬১ বছর বয়সী আমির এবং ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট। […]
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়েই অনুষ্ঠিত হবে এই ব্যক্তিগত অনুষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৬১ বছর বয়সী আমির এবং ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, বিয়ের অনুষ্ঠানটি হবে আমির খানের নিজ বাসভবনে। বড় ধরনের জাঁকজমক না থাকলেও অনুষ্ঠানে বলিউডের কয়েকজন ঘনিষ্ঠ তারকার উপস্থিতি থাকতে পারে। সময় মেলাতে পারলে শাহরুখ খান ও সালমান খানও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে আলোচনা রয়েছে।
গৌরী স্প্র্যাট আগে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। দুই পরিবারের সম্মতিতেই তারা নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তার দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। পরে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তাদের ছেলে আজাদ। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির।
গত বছর মুম্বাইয়ে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে আনেন আমির খান। তখন তিনি জানান, এক বছরের বেশি সময় ধরে তারা সম্পর্কে আছেন এবং সম্পর্কটি নিয়ে দুজনই সিরিয়াস।
অভিনয়ের দিক থেকে সর্বশেষ ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা গেছে আমির খানকে। সামনে তার হাতে রয়েছে লালা অমরনাথের জীবনীভিত্তিক সিনেমাসহ আরও কয়েকটি নতুন প্রকল্প।