ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইনে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপে। সংস্থাটির তথ্য অনুযায়ী, তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের কাছে ভূ-পৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। মিন্দানাও দ্বীপটি […]
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইনে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপে। সংস্থাটির তথ্য অনুযায়ী, তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের কাছে ভূ-পৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের অংশ। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উভয়ই প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত। ফলে এ দুই দেশে ভূমিকম্প তুলনামূলকভাবে নিয়মিত ঘটনা।
চলতি শতাব্দীতে ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে, যখন ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।