সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৯ পিএম, ২ জুন ২০২৬

৭টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যদিও ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল, ঈদের পর নতুন নির্দেশনায় আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে এবার এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। […]

৭টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যদিও ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল, ঈদের পর নতুন নির্দেশনায় আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। তবে এবার এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, শপিং মল সন্ধ্যা ৭টায় বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে এবং ৭টার পরের শোগুলোও যথারীতি চলবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফলে স্টার সিনেপ্লেক্সসহ দেশের সব মাল্টিপ্লেক্সে দর্শকরা ঈদের সিনেমা দেখতে কোনো বাধার মুখে পড়বেন না।

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদের আগেই তারা তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন যেন শপিং মল বন্ধের সিদ্ধান্তের আওতার বাইরে সিনেমা হল ও সিনেপ্লেক্সকে রাখা হয়। পরে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে সেই আবেদন অনুমোদন করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব সিনেমা হল শপিং মলের ভেতরে অবস্থিত, সেসব নিয়েও দর্শকদের দুশ্চিন্তার কারণ নেই। কারণ শপিং মল বন্ধ হলেও সিনেমা হলের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সরকারের এই সিদ্ধান্তে ঈদ-পরবর্তী সময়ে সিনেমাপ্রেমীরা স্বস্তি পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঈদের সিনেমাগুলো ঘিরে দর্শকের আগ্রহ বিবেচনায় এই ছাড়কে ইতিবাচক হিসেবে দেখছেন হল মালিক ও প্রদর্শকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ