দি বাংলা ভয়েস ডেস্ক: মুখের ব্যাকটেরিয়া যদি রাতে ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে তারা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। রক্তে প্রবেশের পর এসব ব্যাকটেরিয়া ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি করে। যা সময়ের সঙ্গে সঙ্গে হৃদ্যন্ত্রের ক্ষতি করতে পারে সকালে ঘুম থেকে উঠলে স্বভাবজাত কারণে আমাদের হাত চলে যায় ব্রাশে। কিন্তু ঘুমানোর আগে ব্রাশ করার কথা আমরা কতজনই […]
দি বাংলা ভয়েস ডেস্ক: মুখের ব্যাকটেরিয়া যদি রাতে ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে তারা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। রক্তে প্রবেশের পর এসব ব্যাকটেরিয়া ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি করে। যা সময়ের সঙ্গে সঙ্গে হৃদ্যন্ত্রের ক্ষতি করতে পারে

সকালে ঘুম থেকে উঠলে স্বভাবজাত কারণে আমাদের হাত চলে যায় ব্রাশে। কিন্তু ঘুমানোর আগে ব্রাশ করার কথা আমরা কতজনই বা মনে রাখি? বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট্ট অবহেলাই আপনার দাঁতের পাশাপাশি হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি মার্কিন গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি জানিয়েছেন, রাতে দাঁত ব্রাশ না করলে শুধু ক্যাভিটি বা মুখের দুর্গন্ধের ঝুঁকি বাড়ে না। বরং এটি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
ডা. শেঠির ব্যাখ্যা অনুযায়ী, মুখের ব্যাকটেরিয়া যদি রাতে ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে তারা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। রক্তে প্রবেশের পর এসব ব্যাকটেরিয়া ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি করে। যা সময়ের সঙ্গে সঙ্গে হৃদ্যন্ত্রের ক্ষতি করতে পারে।
গবেষণায় দেখা গেছে, যাদের মাড়ির প্রদাহ (গাম ডিজিজ) রয়েছে, তাদের মধ্যে হৃদরোগ ও হার্ট ফেলিওরের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে, নিয়মিত ব্রাশ ও মুখের সঠিক যত্ন এ ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
দিনের বেলায় আমরা খাওয়া-দাওয়া করি, চা-কফি খাই। এসব খাবার দাঁতে লেগে থাকে। যদি রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করা হয়, তবে মুখে থাকা ব্যাকটেরিয়া সেই খাবারের কণা ও চিনিকে ব্যবহার করে অ্যাসিড তৈরি করে। এ অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে, প্লাক জমায়, এমনকি মুখে দুর্গন্ধের কারণ হয়।
দাঁতের যত্নে বিশেষজ্ঞ পরামর্শ: