সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:১৭ অপরাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

মোদিকে খোঁচা, গায়িকার বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কটাক্ষাত্মক মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মোদি সরকারকে দায়ী করে তিনি মন্তব্য করেছিলেন, কেন্দ্রীয় সরকার ‘ধর্মগন্ধী’ এবং দেশ এখন জাতি-ধর্ম বিভাজনের ভিত্তিতে চলছে। মন্তব্যটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্বাধীন দেশের […]

গায়িকা নেহা সিং রাঠৌর
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কটাক্ষাত্মক মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মোদি সরকারকে দায়ী করে তিনি মন্তব্য করেছিলেন, কেন্দ্রীয় সরকার ‘ধর্মগন্ধী’ এবং দেশ এখন জাতি-ধর্ম বিভাজনের ভিত্তিতে চলছে।

মন্তব্যটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্বাধীন দেশের নাগরিক হিসেবে পর্যটকদের নিরাপত্তাহীনতা ও সরকারের ব্যর্থতা প্রশ্ন করার অধিকার তার রয়েছে বলে নেহা দাবি করেন।

পরবর্তী সাক্ষাৎকারগুলোতেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন এবং জানান যে, তিনি কোনো ‘প্রতিবাদী গান’ করেননি, বরং সরকারের কার্যকারিতা নিয়ে স্বাভাবিক প্রশ্ন উত্থাপন করেছেন।

তবে লখনউয়ের হজরতগঞ্জ থানায় কবি অভয় প্রতাপ সিং (অভয় সিংহ) তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, নেহার বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো জাতিগত বিদ্বেষ ছড়াতে পারে এবং রাষ্ট্রবিরোধী মনোভাব উসকে দিতে সক্ষম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ