ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনা অব্যাহত রয়েছে। এর রেশ ধরে আসিফ ও চিত্রনায়ক ওমর সানীর মধ্যে চলমান বাগ্যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। একে অপরকে উদ্দেশ্য করে পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম। গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেন আসিফ আকবর। এর পরিপ্রেক্ষিতে ফুটবলারসহ অসংখ্য নেটিজেন তার বিরুদ্ধে […]
ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনা অব্যাহত রয়েছে। এর রেশ ধরে আসিফ ও চিত্রনায়ক ওমর সানীর মধ্যে চলমান বাগ্যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। একে অপরকে উদ্দেশ্য করে পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম।
গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেন আসিফ আকবর। এর পরিপ্রেক্ষিতে ফুটবলারসহ অসংখ্য নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি ঘিরেই সম্প্রতি এক পডকাস্টে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিজীবন নিয়েও কটাক্ষ করেন তিনি। যদিও আলোচনার শেষে ‘আই লাভ হিম’ বলে পরিস্থিতি নরম করার চেষ্টা করেন গায়ক।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে ফেসবুক লাইভে কড়া প্রতিক্রিয়া জানান ওমর সানী। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আসিফের বিরুদ্ধে কোনো বদনাম করিনি। তার পরিবার নিয়ে কিছু বলিনি। আমি শুধু চেয়ারের বিষয়টি বলেছিলাম। কিন্তু তিনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও যোগ করেন, “আসিফ, তুই মৌসুমীকে জিজ্ঞেস কর, আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবারের বিষয়ে কিছু বলবি না।”
ভিডিও বার্তার এক পর্যায়ে তিনি হাত তুলে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “হাতটা দেখছ? আমি আজ ঢাকা সিটিতে আছি। সাহস থাকলে সামনে এসে কথা বল।”
সানী শেষ মন্তব্যে আসিফকে সতর্ক করে বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হও, ভদ্র হও। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন, সেটা ধরে রাখ।”