সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
২:৩৫ অপরাহ্ন, ৯ ডিসেম্বর ২০২৫

কানাডা-সৌদি থেকে সার ও ফসফরিক অ্যাসিড কিনবে সরকার

সরকার কানাডা ও সৌদি আরব থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন সার এবং ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে। এসব ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি ৭৫ লাখ টাকার বেশি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে প্রধান করে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা […]

কানাডা-সৌদি থেকে সার ও ফসফরিক অ্যাসিড কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সরকার কানাডা ও সৌদি আরব থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন সার এবং ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে। এসব ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে প্রধান করে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০ হাজার টন ইউরিয়া আনা হবে। এই লটের জন্য খরচ পড়বে ২০৩ কোটি টাকারও বেশি, যেখানে প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে ৪১৩.৪৬ মার্কিন ডলার।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার টন এমওপি সার আনার অনুমোদন মিলেছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৬৫ লাখ টাকার বেশি এবং প্রতি মেট্রিক টনের দাম ৩৫১.৫০ মার্কিন ডলার।

এ ছাড়া ইউএই-ভিত্তিক জেনট্রেড এফজেডই থেকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৯৪ কোটি ২৩ হাজার টাকা, যেখানে প্রতি টনের দাম পড়বে ৭৪৫.২০ ডলার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ