নির্মাতা অনন্য মামুন, নাট্যকার মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, চমকের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে এবং বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে হুমকিদাতা দাবি করেছে। পাশাপাশি তিনজনের সঙ্গে যেন কেউ কাজ না করে—এমন […]
নির্মাতা অনন্য মামুন, নাট্যকার মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, চমকের ফোন নম্বর প্রকাশ করা হয়েছে এবং বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে হুমকিদাতা দাবি করেছে। পাশাপাশি তিনজনের সঙ্গে যেন কেউ কাজ না করে—এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।