বিশ্বব্যাপী জনপ্রিয় গেম সিরিজ ‘কল অব ডিউটি’র অন্যতম নির্মাতা ভিন্স জাম্পেলা আর নেই। গেমিং অঙ্গনের এই পরিচিত মুখের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গেমারদের মাঝে। বিবিসির বরাতে জানা গেছে, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাইওয়েতে ভিন্স জাম্পেলার চালানো ফেরারি গাড়িটি দুর্ঘটনায় পড়ে। […]
বিশ্বব্যাপী জনপ্রিয় গেম সিরিজ ‘কল অব ডিউটি’র অন্যতম নির্মাতা ভিন্স জাম্পেলা আর নেই। গেমিং অঙ্গনের এই পরিচিত মুখের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গেমারদের মাঝে। বিবিসির বরাতে জানা গেছে, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাইওয়েতে ভিন্স জাম্পেলার চালানো ফেরারি গাড়িটি দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দিলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ভিন্স জাম্পেলাসহ আরও একজনের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।
উল্লেখ্য, ২০০৩ সালে জেসন ওয়েস্ট ও গ্রান্ট কলিয়ারের সঙ্গে যৌথভাবে ‘কল অব ডিউটি’ সিরিজের সূচনা করেন ভিন্স জাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই গেমটি সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখন পর্যন্ত প্রায় ৫০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।