সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
২:৪০ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর সংলগ্ন সড়কগুলোতে বসানো হয় বিশেষ চেকপোস্ট এবং বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

তারেক রহমানের আগমনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে ও তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী হয়েছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা, গণসংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে, যেখানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও থাকবে।

এদিকে দেশে ফেরার পর তারেক রহমানের পরবর্তী দুই দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরদিন শনিবার তিনি ভোটার নিবন্ধনের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন। নিবন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে জিয়ারত করবেন। পরে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নেবেন। এর পরবর্তী দিনের কর্মসূচি পরে জানানো হবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ