সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৫৯ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, এই পরিস্থিতি থাকবে কতদিন?

রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পৌষের দ্বিতীয় সপ্তাহে সকালে ঘর থেকে বের হতেই অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। […]

ঘন কুয়াশা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পৌষের দ্বিতীয় সপ্তাহে সকালে ঘর থেকে বের হতেই অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। ফলে নগরজীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে কাজে বের হওয়া মানুষজনকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে আসা হিমবাহের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এর ফলে আগামী আরও ৩ থেকে ৪ দিন দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজধানীর বাইরেও শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় কয়েক দিন ধরে দুপুর গড়ালেও সূর্যের দেখা মিলছে না। দিনের বেলাতেও অনেক এলাকায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে শীতের দাপটে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের শীত থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ