সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৩০ অপরাহ্ন, ১ জানুয়ারি ২০২৬

ফের ভাঙল সালমার সংসার, সাত বছরের দাম্পত্য জীবনের ইতি

সংসার জীবনের দ্বিতীয় অধ্যায়েও স্থায়িত্ব পেল না কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দাম্পত্য। সাত বছর একসঙ্গে থাকার পর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। গত ৩০ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের বিষয়টি প্রথম প্রকাশ করেন সানাউল্লাহ নূর সাগর। এরপর গণমাধ্যমে কথা বলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা নিজেও। কণ্ঠশিল্পী জানান, […]

ফের ভাঙল সালমার সংসার, সাত বছরের দাম্পত্য জীবনের ইতি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংসার জীবনের দ্বিতীয় অধ্যায়েও স্থায়িত্ব পেল না কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দাম্পত্য। সাত বছর একসঙ্গে থাকার পর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।

গত ৩০ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের বিষয়টি প্রথম প্রকাশ করেন সানাউল্লাহ নূর সাগর। এরপর গণমাধ্যমে কথা বলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা নিজেও।

কণ্ঠশিল্পী জানান, তাঁদের বিচ্ছেদ হয়েছে গত নভেম্বর মাসেই। এ প্রসঙ্গে সালমা বলেন,
‘গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়েছে। এ নিয়ে এর বেশি কিছু বলতে চাই না।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত ব্যক্তিগত বিষয় পেছনে রেখে গানেই মনোযোগ দিতে চান।
সালমার ভাষ্য, ‘এখন শুধু গানের দিকেই মন দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গেয়ে শ্রোতাদের সঙ্গে থাকতে চাই।’

অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন,
‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। পারস্পরিক চিন্তা, মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্যই আমাদের আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ বিষয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবেন না।’

উল্লেখ্য, সালমার এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। ২০১১ সালে পারিবারিকভাবে তাঁর প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাঁদের একমাত্র কন্যা স্নেহা রয়েছে। বনিবনার অভাবে ২০১৬ সালে সেই সংসারের ইতি ঘটে।

এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। এই সংসারেও তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার আবারও নতুন করে জীবনের পথে হাঁটতে যাচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ