সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৩:৪৮ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

এলপিজির দাম বাড়ছে কি না, সিদ্ধান্ত কাল

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সোমবার বিকাল ৩টায় ঢাকার রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ […]

এলপিজির দাম বাড়ছে কি না, সিদ্ধান্ত কাল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সোমবার বিকাল ৩টায় ঢাকার রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির নতুন দর ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলপিজির মূল্য সংক্রান্ত আদেশ ঘোষণার পর তা বিইআরসির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে, যাতে সাধারণ ভোক্তারা সহজেই তথ্য জানতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ফেব্রুয়ারিতে নতুন করে দাম বাড়বে নাকি কমবে—সে সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন এলপিজি ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ