ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় থাকা অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় বিতর্কে জড়ালেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা এ নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছেন। নেটফ্লিক্সে প্রচারিত কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর সাম্প্রতিক একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান। […]
ছবি: সংগৃহীত
ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় থাকা অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় বিতর্কে জড়ালেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা এ নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছেন।
নেটফ্লিক্সে প্রচারিত কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর সাম্প্রতিক একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান। এ পর্ব প্রচারের পরই ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা নীতেশ রানে।
নীতেশ রানের অভিযোগ, ধর্মীয় বিভাজন নিয়ে এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এমন একজন ব্যক্তিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি বিনোদনমূলক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
এক বিবৃতিতে নীতেশ রানে বলেন, “আমরা মতপ্রকাশ ও বিনোদনের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সামাজিক ঐক্য ক্ষুণ্ন করা ঠিক হবে না।”
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, গত আট বছরে তিনি একাধিক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ধর্মীয় বিভাজন একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। তার এই মন্তব্য ঘিরে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়।
সমালোচনার মুখে পড়ে পরে ব্যাখ্যা দেন এ আর রহমান। তিনি জানান, কোনো ধর্ম বা গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য নয় এবং একজন ভারতীয় হিসেবে তিনি দেশকে নিয়ে গর্ববোধ করেন।
সূত্র: নিউজ১৮