সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০১ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ডের উপকূলে জাহাজডুবি, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক

মালয়েশিয়া থেকে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রাকালে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নৌবাহিনী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড এআরসি’, যা […]

থাইল্যান্ডের  উপকূলে জাহাজডুবি, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মালয়েশিয়া থেকে কন্টেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রাকালে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নৌবাহিনী।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড এআরসি’, যা পানামার পতাকাবাহী। জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রামের পথে ছিল। হঠাৎ করে এটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই ডুবে যায়। পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাহাজে থাকা ১৬ জন নাবিকের সবাই বাংলাদেশি এবং তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তারা সুস্থ আছেন এবং কয়েক দিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ