সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:৪২ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি

মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। এ সময় শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে ফোনকল বা খুদে বার্তা না দিতে অনুরোধ করা হয়। এরপর শনিবার দেওয়া আরেক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, “ভালোবাসা দিবসের শুভেচ্ছা। […]

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। এ সময় শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে ফোনকল বা খুদে বার্তা না দিতে অনুরোধ করা হয়।

এরপর শনিবার দেওয়া আরেক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, “ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”—এই পোস্টের মাধ্যমেই তার গুরুতর অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিনেত্রীর পারিবারিক একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মাথাব্যথা এবং মাঝে মাঝে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল চারটার দিকে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে তার সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ