সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৫ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চীনে ফের আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের শিয়াংইয়াং শহরে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়। চলমান চন্দ্র নববর্ষ উদযাপনের মধ্যে এটি চীনে দ্বিতীয় বড় আতশবাজি দুর্ঘটনা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় ২টার দিকে হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের ঝেংজি টাউনের একটি […]

চীনে ফের আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চীনের শিয়াংইয়াং শহরে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়। চলমান চন্দ্র নববর্ষ উদযাপনের মধ্যে এটি চীনে দ্বিতীয় বড় আতশবাজি দুর্ঘটনা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় ২টার দিকে হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের ঝেংজি টাউনের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণটি ঘটে।

প্রচণ্ড বিস্ফোরণের ফলে প্রায় ৫০ বর্গমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, গত রোববার চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশেও আতশবাজির দোকানে একই ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ওই ঘটনায় ৮ জন নিহত এবং ২ জন আহত হন।

এদিকে, মঙ্গলবার চীনা সরকার আতশবাজির ঝুঁকি নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি করে। সরকারি বিবৃতিতে বলা হয়, বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল চলাকালে আতশবাজি ব্যবহারই এখনো সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বারবার এ ধরনের দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে এবং আতশবাজির ব্যবহার ও সংরক্ষণে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরালো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ