সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১৮ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আরিফিন শুভর সেই বলিউড প্রজেক্ট মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

বলিউডে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ–কে দেখা যাবে—এই খবরটি কিছুদিন ধরেই আলোচনায় ছিল। এবার জানা গেল, সেই প্রতীক্ষিত প্রজেক্টের মুক্তির দিন-তারিখ। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম Sony LIV জানিয়েছে, রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত এই সিরিজটি হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষাতেও […]

আরিফিন শুভর সেই বলিউড প্রজেক্ট মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউডে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ–কে দেখা যাবে—এই খবরটি কিছুদিন ধরেই আলোচনায় ছিল। এবার জানা গেল, সেই প্রতীক্ষিত প্রজেক্টের মুক্তির দিন-তারিখ। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম Sony LIV জানিয়েছে, রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত এই সিরিজটি হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে, যা সনি লিভের জন্য একটি নতুন সংযোজন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র জিমি রয়–এ অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো গল্প আবর্তিত হয়েছে তাঁর চরিত্রকে ঘিরে। প্রকাশিত টিজারে তাঁকে একাধিক ভিন্ন রূপে দেখা গেছে—কখনো ধূসর সরু কাটের স্যুটে মার্জিত ভঙ্গিতে, কখনো আবার ঝকঝকে সাদা স্যুট পরে নৃত্যে মগ্ন। রেট্রো ধাঁচের চুল ও পোশাকে ১৯৭০–এর দশকের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “‘জ্যাজ সিটি’ একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। সংলাপ, সঙ্গীত ও নীরবতার সমন্বয়ে দর্শক পুরো আবহ অনুভব করতে পারবেন।”

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্টে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। সিরিজটির কাহিনি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন ও পরিবর্তনের গল্পই তুলে ধরা হয়েছে এতে।

সিরিজটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ ‘জুবিলি’র সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পান। ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ এতে অভিনয় করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ