সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
৬:১৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারের পর অবসাদ কাটাতে কার্যকর কিছু অভ্যাস

সারাদিন রোজা রাখার পর ইফতারির টেবিলে বাহারি খাবারের সমাহার দেখে অনেকেই স্বাভাবিকভাবেই বেশি খেয়ে ফেলেন। ধারণা থাকে, পেট ভরে খেলেই শরীরে শক্তি ফিরে আসবে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে—ইফতারের পর শরীরে ভর করে ক্লান্তি, ঝিমুনি ও অলসতা। এর প্রধান কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ করে বেশি খাবার গ্রহণ। এতে হজমপ্রক্রিয়ায় বাড়তি চাপ পড়ে […]

ইফতারের পর অবসাদ কাটাতে কার্যকর কিছু অভ্যাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সারাদিন রোজা রাখার পর ইফতারির টেবিলে বাহারি খাবারের সমাহার দেখে অনেকেই স্বাভাবিকভাবেই বেশি খেয়ে ফেলেন। ধারণা থাকে, পেট ভরে খেলেই শরীরে শক্তি ফিরে আসবে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে—ইফতারের পর শরীরে ভর করে ক্লান্তি, ঝিমুনি ও অলসতা।

এর প্রধান কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ করে বেশি খাবার গ্রহণ। এতে হজমপ্রক্রিয়ায় বাড়তি চাপ পড়ে এবং শরীর শক্তির বদলে অবসন্নতা অনুভব করে। তবে কিছু সচেতন অভ্যাস মেনে চললে সহজেই এই ক্লান্তি এড়ানো সম্ভব।

পর্যাপ্ত পানি পান করুন

দিনভর পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে স্বাভাবিকভাবেই পানির ঘাটতি তৈরি হয়। ইফতারের সময় ভাজাপোড়া ও মসলাদার খাবার বেশি খেলে এই ঘাটতি আরও বাড়ে। তাই ইফতারের পর পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি ফলের রস, শরবত, ডাবের পানি কিংবা স্যুপ শরীরকে দ্রুত হাইড্রেট করতে সাহায্য করে।

ধীরে ও পরিমিতভাবে খাবার খান

একসঙ্গে অনেক খাবার খাওয়া ইফতারের পর ক্লান্তির অন্যতম কারণ। তাই পেট ভরে খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে খাবার গ্রহণ করুন। কিছুক্ষণ বিরতি দিয়ে খাবার খেলে হজম সহজ হয় এবং শরীরে ভারী ভাব কম লাগে।

ইফতারের আগে নামাজ আদায় করুন

খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙে মাগরিবের নামাজ আদায় করে নিলে শরীর খাবার গ্রহণের জন্য ধীরে ধীরে প্রস্তুত হয়। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং হজমপ্রক্রিয়াও স্বাভাবিক থাকে। যারা এই পদ্ধতি অনুসরণ করেন, তারা সাধারণত কম ক্লান্ত বোধ করেন।

হালকা চা বা কফি পান করতে পারেন

যাদের চা বা কফির অভ্যাস রয়েছে, তারা ইফতারের পর হালকা চা বা কফি পান করতে পারেন। এতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে সতেজতা এনে দেয় এবং ঝিমুনি কাটাতে সহায়ক হয়। তবে অতিরিক্ত কড়া চা বা কফি এড়িয়ে চলাই ভালো।

হালকা হাঁটাহাঁটি করুন

ইফতারের পর দীর্ঘ সময় বসে বা শুয়ে না থেকে হালকা হাঁটাহাঁটি করলে শরীর চাঙা থাকে। এটি হজমে সহায়তা করে এবং অলসতা দূর করে। মাত্র ১০–১৫ মিনিটের হালকা হাঁটা ক্লান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ