সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০১ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

মিয়ানমারের সামরিক জান্তার চালানো বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। পৃথক দুইটি হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন। পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন অন্তত ১৪ জন। স্থানীয় […]

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মিয়ানমারের সামরিক জান্তার চালানো বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। পৃথক দুইটি হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।

পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন অন্তত ১৪ জন। স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার শিকার গ্রামটি আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির নিয়ন্ত্রণ নেয়।

এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলেও পৃথক এক হামলায় দুই শিশুসহ ৯ জন নিহত এবং পাঁচজন আহত হন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর ব্যবহৃত প্যারামোটর থেকে একটি এলাকায় একাধিক বোমা নিক্ষেপ করা হয়। ওই এলাকায় স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য স্টারলিংক ডিভাইস ব্যবহার করছিলেন বলে জানা গেছে।

মিনমু শহরের এক বাসিন্দা জানান, হঠাৎ আকাশ থেকে বোমা পড়তে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং বহু মানুষ হতাহত হন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে সহিংসতা ও সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তার সংঘাতে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ