সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৫৩ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে আফগান বাহিনী। এতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। আফগান সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় মিডিয়া দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাতে নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশ সংলগ্ন […]

পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে আফগান বাহিনী। এতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

আফগান সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় মিডিয়া দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাতে নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশ সংলগ্ন সীমান্ত অঞ্চলে এই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় পরিকল্পিত এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানি বাহিনীর একের পর এক উসকানিমূলক তৎপরতা ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইন বরাবর অবস্থিত পাকিস্তানি সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। তার দাবি, এই অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে জীবিত আটক করা হয়েছে। পাশাপাশি অন্তত ১৫টি সামরিক ফাঁড়ি দখলে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার প্রায় ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এই সীমান্ত ঘিরেই দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সীমান্ত সেক্টরে তালেবানদের গুলিবর্ষণের বিপরীতে পাকিস্তানি সেনারা দ্রুত ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে রোববার পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত এলাকায় চালানো অভিযানে অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছিল। তবে আফগান কর্তৃপক্ষ সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘর্ষ দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলছে। সীমান্তজুড়ে সহিংসতা বাড়তে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর গভীর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ