সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০২ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর জীবিত নেই—এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি সরাসরি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি-এর খবরে জানানো হয়, এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে এমন কিছু লক্ষণ পাওয়া গেছে, যা […]

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর জীবিত নেই—এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি সরাসরি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি-এর খবরে জানানো হয়, এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে এমন কিছু লক্ষণ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে—তিনি হয়তো আর বেঁচে নেই। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যতদূর তার জানা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনো জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুরুর পর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের লাইভ সম্প্রচারে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

আব্বাস আরাগচি বলেন, খামেনির শারীরিক অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংবেদনশীল হওয়ায় বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, খামেনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রীয় সিদ্ধান্তপ্রক্রিয়া কার্যকর রয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন বিপরীতমুখী বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ