ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।” তিনি আরও বলেন, “এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের সর্বোত্তম সুযোগ।” ট্রাম্প দাবি করেন, ইরানের ভেতরে […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।” তিনি আরও বলেন, “এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের সর্বোত্তম সুযোগ।”
ট্রাম্প দাবি করেন, ইরানের ভেতরে কিছু ব্যক্তি বর্তমানে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।
এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই খামেনির অবস্থান ও নিরাপত্তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছিল। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
খবর: রয়টার্স