দখলদার ইসরাইলের নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনের জেরুজালেম শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত নতুন দফার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি জেরুজালেমে আঘাত করে। ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক জানান, হামলার কিছুক্ষণ আগে পূর্ব জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। অল্প সময়ের মধ্যেই একটি ক্ষেপণাস্ত্র এসে আছড়ে […]
ছবি: সংগৃহীত
দখলদার ইসরাইলের নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনের জেরুজালেম শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত নতুন দফার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি জেরুজালেমে আঘাত করে।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক জানান, হামলার কিছুক্ষণ আগে পূর্ব জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। অল্প সময়ের মধ্যেই একটি ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ে সেখানে।
১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর জেরুজালেম দখলে নেয় ইসরাইল। যদিও এই পবিত্র ভূমির প্রকৃত মালিক ফিলিস্তিনিরা, বর্তমানে শহরটির প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরাইলের হাতে রয়েছে।
জেরুজালেমেই অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা ও মদিনার পর মুসলিম বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হলো জেরুজালেম।