ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত চার দিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। বিবিসির খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মঙ্গলবার পর্যন্ত আমিরাতের অভ্যন্তরে থাকা […]
ছবি: সংগৃহীত
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত চার দিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল। বিবিসির খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান মঙ্গলবার পর্যন্ত আমিরাতের অভ্যন্তরে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
তার মধ্যে ১৩টি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া পাল্টা হামলায় ব্যবহৃত মোট ৮১২টি ইরানি ড্রোনের মধ্যে ৭৫৫টি ভূপাতিত করা হয়েছে বলে জানায় আমিরাত। অবশিষ্ট কয়েকটি ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে, যার ফলে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলাগুলোর ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।