ইরানে হামলার প্রেক্ষাপটে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, স্পেনের আচরণে তিনি অসন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে স্পেন ভুল সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের অবস্থানের জন্য যুক্তরাজ্যেরও সমালোচনা […]
ছবি: সংগৃহীত
ইরানে হামলার প্রেক্ষাপটে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, স্পেনের আচরণে তিনি অসন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে স্পেন ভুল সিদ্ধান্ত নিয়েছে।
একই ধরনের অবস্থানের জন্য যুক্তরাজ্যেরও সমালোচনা করেন তিনি।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস-এর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প জানান, তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট-কে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখতে আগ্রহী নয়।
সূত্র: আল জাজিরা