সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৫ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

ইরানি কর্মকর্তাদের ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান রেজা পাহলভির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে রেজা পাহলভি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। তার মতে, খামেনির স্থলাভিষিক্ত যেই […]

ইরানি কর্মকর্তাদের ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তর’ করার আহ্বান রেজা পাহলভির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলভি ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে রেজা পাহলভি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। তার মতে, খামেনির স্থলাভিষিক্ত যেই হোক না কেন, তার কোনো বৈধতা থাকবে না।

তিনি আরও বলেন, ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই তিনি ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানের ক্ষমতার কাঠামো ও রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ