সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৪৫ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

যুদ্ধের আতঙ্কে বাঙ্কারে বিয়ের আয়োজন ইসরাইলি দম্পতির

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে ইসরাইলে এক দম্পতি বিয়ের অনুষ্ঠান করেছেন বোমা আশ্রয়কেন্দ্রে। যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত ভেন্যু বাতিল হওয়ায় শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় হিসেবেই ব্যবহৃত একটি বাঙ্কারে বিয়ের আয়োজন করেন তারা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা আক্রমণ শুরু হলে ইসরাইলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সম্ভাব্য হামলার সতর্কতায় দেশটিতে […]

যুদ্ধের আতঙ্কে বাঙ্কারে বিয়ের আয়োজন ইসরাইলি দম্পতির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে ইসরাইলে এক দম্পতি বিয়ের অনুষ্ঠান করেছেন বোমা আশ্রয়কেন্দ্রে। যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত ভেন্যু বাতিল হওয়ায় শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় হিসেবেই ব্যবহৃত একটি বাঙ্কারে বিয়ের আয়োজন করেন তারা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা আক্রমণ শুরু হলে ইসরাইলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সম্ভাব্য হামলার সতর্কতায় দেশটিতে চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত হলেই নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হচ্ছে এবং বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হচ্ছে।

এমন পরিস্থিতিতেই বাঙ্কারে বিয়ের আয়োজন করেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ নামের এক ইসরাইলি যুগল। তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল তাদের। তবে নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল করতে হয়। পরে একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার শপিং মলের পার্কিং লটে—যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়—বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়।

জানা গেছে, মারিয়ানোফের পরিবারের সদস্যরা আর্জেন্টিনা থেকে বিয়েতে অংশ নিতে ইসরাইলে এসেছিলেন। তাই অনুষ্ঠান আর পিছিয়ে দিতে চাননি নবদম্পতি। অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার খবর দেওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা অনেক সাধারণ মানুষও যোগ দেন। নবদম্পতির ভাষ্য অনুযায়ী, উপস্থিতদের প্রায় ৩০ শতাংশ ছিলেন তাদের পরিবার ও ঘনিষ্ঠজন, আর বাকিরা ছিলেন আশ্রয় নিতে আসা মানুষ—যারা আনন্দের সঙ্গে বিয়ের মুহূর্তটি উদযাপন করেন।

মারিয়ানোফ বলেন, মানুষ শুধু আমাদের আনন্দ ভাগাভাগি করতে এসেছিল। কঠিন সময়ের মধ্যেও এটি ছিল আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। আর ল্যাসরি বলেন, সব প্রতিকূলতার মধ্যেও বিয়েটি সম্পন্ন করতে পেরে তারা খুবই আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ